বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

ডাঃ মিল্লাত হোমিও ফার্মেসীর শুভ উদ্বোধন 

প্রেস বিজ্ঞপ্তি: সোমবার (০৯ মে) দুপুরে বগুড়া শহরের শেরপুর সড়কে ডাঃ মিল্লাত হোমিও ফার্মেসীর শুভ উদ্বোধন  করা হয়েছে। শহরের ইয়াকুবিয়া স্কুল মার্কেটে মালেকা নার্সিংহোমের উত্তরপাশে অবস্থিত ডাঃ মিল্লাত হোমিও ফার্মেসীর উদ্বোধন করেন গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন। ডাঃ মিল্লাত হোমিও ফার্মেসীর উদ্বোধনকালে ডাঃ এসএম মিল্লাত হোসেনের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন  বগুড়া পৌরসভার প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলহাজ শেখ, বগুড়া জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম মোল্লা, জলেশ্বরীতলা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি রেজাউল বারী ঈসা ও সাধারণ সম্পাদক এ্যাডোনিস তালুকদার বাবু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ খায়রুল ইসলাম মন্জু সহ অন্যান্য অতিথিবৃন্দ।
ডাঃ এসএম মিল্লাত হোসেন জানান, হোমিও ফার্মেসী আগে শহরের পৌর পার্কের দক্ষিণ পাশে ছিল। এবার নতুন আঙ্গিকে নতুন ঠিকানায় বৃহত্তর ভাবে মানুষের সেবা দানের লক্ষে নতুন ঠিকানায় যাত্রা শুরু হল। এতে করে মানুষের মাঝে আরও বেশি বেশি হোমিওপ্যাথিক সেবা দেয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি