বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

শাজাহানপুরে বিশ্ব মা দিবস পালন

শাজাহানপুর প্রতিনিধিঃ ‘শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা’ প্রতিপাদ্যে বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিশ্ব মা দিবস পালন করা হয়েছে।

রোববার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা কর্মকর্তার কার্যালয় এ আয়োজন করে।

এ উপলক্ষে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে আলোচনা সভা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আশিক খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা কাজী ফাতেমা তুস যোহরা, যুবউন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুম কবির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ছানোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা শরিফ উদ্দিন, সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি