বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

সৌরভ রাজনীতিতে এলে মানুষের জন্য ভাল হবে, বললেন ডোনা

যমুনা নিউজ বিডিঃ রাজনীতিতে এলে সৌরভ ভাল কাজই করবেন। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে এমনই মন্তব্য করলেন স্ত্রী ডোনা গাঙ্গুলি। তাদের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের নৈশভোজের পর দিন, শনিবার সৌরভের রাজনীতিতে আসা প্রসঙ্গে ডোনার এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই জল্পনা ছড়িয়েছে।

শনিবার ইএম বাইপাসের কাছে একটি অনুষ্ঠানে এসেছিলেন ডোনা। সেখানে তিনি বলেন, জল্পনা করাই তো মানুষের কাজ। যদি কোনো খবর থাকে তবে তা সবাই জানতে পারবেন। রাজ্যে দুইদিনের সফরে এসে শেষ দিন অর্থাৎ, শুক্রবার রাতে বীরেন রায় রোডের সৌরভের বাড়িতে নৈশভোজ সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা। খবর: আনন্দবাজার পত্রিকা।

তবে ডোনার দাবি, নৈশভোজে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। এরপর সৌরভের রাজনীতিতে আসার জল্পনা নিয়ে ডোনার সংযুক্তি, রাজনীতিতে এলে মানুষের জন্য ভাল কাজই করবে। তবে জানি না আসবে কি না।

অমিত শাহের নৈশভোজের ২৪ ঘণ্টার মধ্যেই শনিবার দুপুরে একটি অনুষ্ঠানের মঞ্চে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের পাশে দেখা গেছে সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সেখানে আবার সৌরভ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছের মানুষ।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি