বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

ফের বিয়ে করেছেন শবনম ফারিয়া

যমুনা নিউজ বিডিঃ ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া ফের বিয়ে করেছেন। শবনম ফারিয়ার নতুন স্বামীর নাম জাহিন রহমান। তিনি বিদেশে লেখাপড়া শেষ করে দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। শবনম ফারিয়ার বিয়ের খবর নিশ্চিত করে তার ফুপু জেসমিন সুলতানা। তিনি জানিয়েছেন, পারিবারিকভাবে দুই মাস আগে বিয়ে হয়েছে ফারিয়ার। তবে এখনো শ্বশুরবাড়িতে থাকছেন না। শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনা হবে।

এদিকে বিয়ের ব্যাপারে মুখ খুলতে নারাজ শবনম ফারিয়া। তিনি বলেন, আমি এ নিয়ে মন্তব্য করতে চাই না।  বিয়ে নিয়ে কোনো কথা না বললেও শবনম ফারিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে বৃহস্পতিবার (৫ মে) বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেই ছবির মধ্যে নীল পাঞ্জাবি পরা অভিনেত্রীর বর জাহিনকেও দেখা গেছে। এর আগে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তাদের বিবাহবিচ্ছেদ হয়।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি