বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

নাটোরে দুই বাসের সংঘর্ষ, নিহত ৭

নাটোর প্রতিনিধিঃ বড়াইগ্রামে দুই বাসের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত অন্তত ২০ জন। বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় গাজী অটো রাইসমিলের সামনে শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে আসা ন্যাশনাল পরিবহনের বাসের সঙ্গে নাটোর থেকে সিরাজগঞ্জগামী সিয়াম পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এরপর সিয়াম পরিবহনের বাসটি গাজী অটো রাইসমিলের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে।

জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। আহতদের হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি