বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

দৌলতদিয়া ঘাটে ৯ কিলোমিটার যানজট

যমুনা নিউজ বিডিঃ কর্মস্থলমুখী যাত্রী ও যানবাহনের চাপে দৌলতদিয়ায় ৯ কিলোমিটার এলাকার সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।  শুক্রবার (৬ মে) রাতে এসে এখনও ফেরির দেখা পাননি যাত্রীরা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

শনিবার (৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের জিরোপয়েন্ট থেকে প্রায় ৯ কিলোমমিটার সড়কে যানবাহনের দীর্ঘ সিরিয়াল দেখা যায়। সিরিয়ালে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, মাহেন্দ্রা, মোটর সাইকেলসহ বিভিন্ন যান রয়েছে। মহাসড়কের প্রায় ৮ কিলোমিটার দূর থেকে আঞ্চলিক সড়ক ব্যবহার করে ছোটগাড়ি গুলোকে ঘাটে পাঠাচ্ছে পুলিশ। সময় বাড়বে ততই যাত্রী ও যানবাহনের চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় সিরিয়ালে আটকে থেকে খাবার, বাথরুমসহ নানা সমসায় পড়ছেন যাত্রীরা। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন শিশু, নারী ও বৃদ্ধরা। যাত্রী আরিফ, রাইহান বলেন, অফিস ধরতে চেয়েছিলাম। কিন্তু রাত ১২টা থেকে সিরিয়ালে আটকে আছি। এখনও ঘাট ৫ কিলোমিটার দূরে। গ্রিন লাইন পরিবহনের চালক রিপন বলেন, রাত দেড়টা থেকে ঘাটে এসে আটকা আছি।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি