বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

আইপিএল খেলতে যাচ্ছেন সালমা

যমুনা নিউজ বিডিঃ আগামী ২৩ মে (সোমবার) ভারতের পুনেতে শুরু হবে নারীদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যে টুর্নামেন্টে ফের খেলতে যাবেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম তারকা সালমা খাতুন। টুর্নামেন্টে খেলার জন্য এরই মধ্যে ছাড়পত্রও পেয়েছেন বাংলাদেশের সাবেক এ অধিনায়ক। তবে সালমার দল এখনো চূড়ান্ত হয়নি। আগের বারের মতো এবারও ট্রেইলব্লেজার্সের হয়ে খেলতে পারেন তিনি। ফের আইপিএলে ডাক পেয়ে উচ্ছ্বসিত সালমা। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, আমি এবারও নারী আইপিএল থেকে ডাক পেয়েছি। শুনেছি বিসিবি থেকে ছাড়পত্র দিয়েছে। তবে আমি এখনো ঢাকায় না ফেরায় নিশ্চিত না। শুনেছি, এবার বাংলাদেশ থেকে আমি একাই ডাক পেয়েছি। সব ঠিক থাকলে ১৫ বা ১৬ তারিখ দেশ ছাড়ব। দল এখনো নিশ্চিত না, তবে আগের টিমেই হওয়ার সম্ভাবনা বেশি।

এর আগে সালমার সঙ্গে নারী আইপিএলে খেলেছেন জাহানারা আলমও। তবে এবার সালমা একাই পেয়েছেন এই সুযোগ। এবারের নারীদের আইপিএল টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ২৮ মে (শনিবার)।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি