বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

টি-২০ তে বিশ্বরেকর্ড! ইউনিভার্স বসকে পেছনে ফেললেন ওয়ার্নার

যমুনা নিউজ বিডিঃ দ্য ইউনিসভার্স বস- ক্রিস গেইল নিজেকেই এই উপাধিতে ভূষিত করেছেন। এবার স্বঘোষিত সেই ইউনিভার্স বসকে পেছনে ফেলে দিলেন অস্ট্রেলিয়ান মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিস গেইলের হাফ সেঞ্চুরি করার রেকর্ডকে ছাড়িয়ে গেলেন দিল্লি ক্যাপিটালসের এই ওপেনার।

গত বছর সানরাইজার্স হায়দরাবাদে থেকে অনেক অপমান সহ্য করতে হয়েছিল ওয়ার্নারকে। যে কারণে এবার আর হায়দরাবাদে থাকেননি তিনি। নিলামের মাধ্যমে যোগ দিয়েছেন দিল্লি ক্যাপিটালসে।

বৃহস্পতিবার এবারের আইপিএলে পুরনো দল হায়দরাবাদকে প্রথমবার সামনে পেয়েই জ্বলে উঠলেন তিনি। অপরাজিত ৯২ রানের ইনিংস খেলে দলকে দুর্দান্ত জয় এনে দিলেন। একই সঙ্গে গড়ে ফেললেন বিশ্বরেকর্ড। টপকে গেলেন ক্রিস গেইলকে।

টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি অর্ধশতরানের রেকর্ড গড়লেন ওয়ার্নার। বৃহস্পতিবার তিনি ৩৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন। সে সঙ্গে গেইলকে টপকে ৮৯তম হাফ সেঞ্চুরি করলেন ওয়ার্নার। টি-টোয়েন্টিতে এতদিন সবচেয়ে বেশি ৮৮টি হাফ সেঞ্চুরি ছিল গেইলের। তার পরে রয়েছেন বিরাট কোহলি (৭৭), অ্যারোন ফিঞ্চ (৭০) এবং রোহিত শর্মা (৬৯)।

ম্যাচে শেষ পর্যন্ত ৫৮ বলে ৯২ রান করেন ওয়ার্নার। বাউন্ডারি মারেন ১২টি এবং ছক্কা মারেন ৩টি। ৩ উইকেট হারিয়ে দিল্লির সংগ্রহ ছিল ২০৭ রান। জবাবে হায়দরাবাদ ৮ উইকেটে ১৮৬ রানে থেমে যায় এবং হেরে যায় ২১ রানের ব্যবধানে।

ছয় বছর আগে হায়দরাবাদকে আইপিএল শিরোপা জিতিয়েছিলেন ওয়ার্নার। এরপর বেশ কয়েক বছর দলের হয়ে ভালো রান করেন; কিন্তু গত মৌসুমে খারাপ খেলার কারণে প্রথমে তার কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেয়া হয়।

এরপর দল থেকেই বাদ দেওয়া হয়। সেই দলকে সামনে পেয়ে জ্বলে উঠলেন ওয়ার্নার। অল্পের জন্য শতরান না পেলেও তার খেলাই মূলতঃ পার্থক্য গড়ে দিয়েছে।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি