বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

ঈশ্বরদী উপজেলা যুবলীগের আহবায়ক পদে জীবন বৃত্তান্ত জমা দিলেন তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস

জাহিদুল ইসলাম নিক্কন:
ঈশ্বরদী উপজেলা যুবলীগের আহবায়ক পদে জীবন বৃত্তান্ত জমা দিলেন পাবনা -৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপির সুযোগ্য পুত্র যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।বুধবার (২৭-এপ্রিল) দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে জীবন বৃত্তান্ত জমা দেন তিনি।

ঈশ্বরদী পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মতিন, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক আনিসুর রহমান আনিস, সাবেক সাংগঠনিক আব্দুল করিম, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ সোহাগ,সাবেক জেলা ছাত্রলীগ নেতা শরীফ বিশ্বাস, যুবলীগ নেতা জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ,সাবেক পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন অবুজ,কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন সনেট,যুবলীগ নেতা আপেল, যুবলীগ নেতা রকিবুল ইসলাম,জসিম বিশ্বাস,সাত্তার,কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম বিশ্বাস,সাবেক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন,যুবনেতা কামাল বিশ্বাস,কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মিজান মালিথা,

যুবলীগ নেতা সাজিদ মোরশেদ খান রুশো, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সহ উপজেলা যুবলীগ,পৌর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।এর আগে ঈশ্বরদী উপজেলা যুবলীগের আহ্বায়ক, যুগ্ন আহবায়ক ও সদস্য প্রার্থীদের জীবন বৃত্তান্ত আহ্বান করেন জেলা যুবলীগ।
উল্লেখ্য,গত (১৯-এপ্রিল) মঙ্গলবার জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি ও যুগ্ন আহবায়ক শিবলী সাদিক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় কেন্দ্রীয় যুবলীগের পরামর্শক্রমে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আহ্বায়ক যুগ্ন আহবায়ক ও সদস্য পদপ্রার্থীদের জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়।প্রসঙ্গত, ২৪এপ্রিল থেকে শুরু হয়ে আজ শেষ দিন ২৭এপ্রিল পর্যন্ত পাবনা জেলা যুব লীগ কার্যালয়ে জীবন বৃত্তান্ত জমা নেওয়া হয়।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি