বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের ঘরসহ জমিদান, বিশ্বে অনন্য নজির স্থাপন করেছে বলেন,নুরুজ্জামান বিশ্বাস এমপি,

জাহিদুল ইসলাম নিক্কন:
পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি, বলেন গৃহহীনদের ঘরসহ জমিদান বিশ্বে অনন্য নজির স্থাপন করেছে এই মন্তব্য করেছেন।

২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় ঈশ্বরদী উপজেলার বহরপুর আশ্রয়ণ প্রকল্প প্রাঙ্গণে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং ঘর হস্তান্তর অনুষ্ঠানের আগে তিনি একথা বলেন,

ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে ঘর হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্বকরেন উপজেলা নির্বাহী অফিসার পি,এম ইমরুল কায়েস।

এসময় উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক রাসেল বিশ্বাস,ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাস খান,মুক্তিযোদ্ধাসহ,সরকারি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ,

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং ঘর হস্তান্তরের কর্মসূচির উদ্বোধন করেন। ঈদ ও মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় তৃতীয় ধাপে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের বহরপুর আশ্রয়ন প্রকল্পে ৬০টি গৃহহীন পরিবার পাবেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর।

পবিত্র ঈদুল ফিতরের আগে প্রথম ও দ্বিতীয় ধাপের ঘরগুলোর নকশা ও পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। যার ফলে ঘরগুলো অধিক টেকসই ও দুর্যোগ সহনীয় হবে মনে করছেন সংশ্লিষ্টরা, এরমধ্যে ঘর নির্মান শেষ হয়েছে, ঈদের আগেই গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হলে এবারের ঈদ তাদের জন্য আনন্দে নতুন মাত্রা যুক্ত হবে। রঙিন টিনশেডের প্রতিটি একক ঘরে ইটের দেওয়াল কংক্রিটের মেঝে এবং টিনের ছাউনি দিয়ে তৈরি দুটি করে শোবার ঘর, একটি রান্না ঘর, টয়লেট এবং সামনে খোলা বারান্দা রয়েছে। এই পবিত্র ঈদুল ফিতরে ঘর পেয়ে ভূমিহীনদের মুখে হাসি ফুটেছে এবং জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন ও দোয়া করেন গৃহহীন পরিবারের সদস্যরা।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি