বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

খুটাখালী পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন পরিষদ কার্যালয়ে সম্পন্ন হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারী) অনুষ্ঠেয় নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমানের সভাপতিত্বে ও সচিব আকম হুমায়ুন কবিরের সঞ্চালনায় উপস্থিত সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হয়েছেন ৬নং ওয়ার্ড থেকে জনগণের বিপুল ভোটে নির্বাচিত ইউপি সদস্য যুবনেতা নুর মোহাম্মদ পেটান মুন্সি। তার প্রাপ্ত ভোট ৭।

অপরদিকে প্যানেল চেয়ারম্যান-২ নাছির উদ্দীন (৫নং ওয়ার্ড) তার প্রাপ্ত ভোট ৬ ও প্যানেল চেয়ারম্যান -৩ নির্বাচিত হয়েছেন ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের নারী মেম্বার পারভিন আক্তার। তার প্রাপ্ত ভোট ৬।

নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদ পেটান মুন্সি বলেন, গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে খুটাখালীর ৬নং ওয়ার্ডের জনগণের বিপুল রায়ে আমাকে নির্বাচিত করে এই পরিষদের পাঠিয়েছেন, তাই আমি জনগণের প্রতি কৃতজ্ঞ।

আজকে পরিষদের সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত ভোটে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত করে যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন তা সঠিক ভাবে পালনে সচেষ্ট থাকবো।

খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান বলেন, পরিষদের নিয়ম মোতাবেক চেয়ারম্যান প্যানেলের তিনটি পদে সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে চেয়ারম্যান প্যানেল নির্বাচন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

এসময় পরিষদের সকল সদস্য, সদস্যা, দফাদার, চৌকিদার ও তথ্যাসেবা উদ্দোক্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি