বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

পাবনা আটঘরিয়া চোরাই ইজিবাইক উদ্ধার আটক ৪

হাফিজুর রহমান হাফিজ:পাবনা আটঘরিয়া থানাধীন দেবোত্তর গ্রাম এর মোঃ বুলবুল হোসেন এর গ্যারেজ থেকে একটি ইজিবাইক চুরি হয়। চুরি হওয়ার পর বুলবুল আটঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ প্রাপ্তির পর অদ্য ৪ ফেব্রুয়ারি রাত্রি ০০ঃ১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আটঘরিয়া থানায় কর্মরত এসআই মোঃ আবুল কালাম এর নেতৃত্বে এএসআই গোলাম রাব্বানী, পিপিএম ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় আসামী ১.মোঃ সোহেল রানা (২৯), পিতা-মোঃ হারেজ মিয়া, সাং নাগদহ, আটঘরিয়া, পাবনা কে গ্রেফতার করে জিজ্ঞাসা করলে তিনি ইজিবাইকটি চুরির কথা স্বীকার করেন, এবং তার দেয়া তথ্য অনুযায়ী উক্ত চোরাই ইজিবাইকের ক্রয় বিক্রয়ের সহিত জড়িত আসামি ২.মোঃ মতিয়ার রহমান(৩২), পিতা-মোঃ মহিদুল ইসলাম, ৩.কাবিল ইসলাম(২৯), পিতা- মোঃ এসকেন আলী, ৪. মোঃ আরিফ হোসেন(৩৫), পিতা- মোঃ নাজির প্রাং, সর্বসাং- মাজদিয়া (মাদ্রাসা পাড়া), থানা- ঈশ্বরদী, জেলা-পাবনা দেরকে গ্রেফতার করেন এবং চোরাই ইজিবাইকটি উদ্ধার করেন। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি