বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

ঈশ্বরদী উপজেলা ব্যস্ততম রোডে বৈদ্যুতিক খুঁটি এ যেন মরণ ফাঁদ

স্টাফ রিপোর্টার: ঈশ্বরদী রেলওয়ে গেটের সন্নিকটে উপজেলা রোডে জনি ডিজিটাল সাইন এর সাথে দীর্ঘদিন আগে লাইন সংস্কারের সময় সোজা ভাবে বৈদ্যুতিক পুলটি স্থাপন করা হলেও অনাকাঙ্খিত কারণে বর্তমানে রাস্তার দিকে দিকে হেলে পড়েছে। যার ফলে অনেক সময় বড় যানবাহন এই সড়কটি দিয়ে আসা যাওয়ার সময় নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। প্রায়ই দেখা যায় যখন ট্রেন যাওয়া-আসার জন্য রেলগেটে বন্ধ থাকে তখন এই অল্প প্রস্তের রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় আটকে থাকার পর যান চলাচল স্বাভাবিক হওয়ার পরও বাঁকানো অবস্থায় পুলটি থাকায় অনেক বড় যানবাহন বেধে যায়। যার ফলে নানান রকম সমস্যার সম্মুখীন সহ গাড়ি নিয়ে এই বাঁকানো পুলটির সামনে দিয়ে গাড়ি পার করতে চরম বিপাকে পড়তে হয়। স্থানীয় দোকানী ও সাধারণ পথচারীরা বলছেন অনেকদিন যাবত এই পুলটি রাস্তার দিকে হেলে রয়েছে যার ফলে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। ট্রেন চলাচলের পর রেলগেট খুলে দিলেও দীর্ঘ সময় যানজট লেগেই থাকে এই স্থানে। গাড়ি চালকরা বলছেন,পুলটি সোজা ভাবে থাকলে অনায়াসে গাড়ি পার করে বের হয়ে যাওয়া সম্ভব । কিন্তু বর্তমানে বাঁকা অবস্থায় থাকায় গাড়ি নিয়ে যেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, অচিরেই যেন এটার সুষ্ঠু সমাধান দেওয়া হয়। না হলে যেকোনো সময়ে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি