বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

শরীরে অনেক লাশের গন্ধ, লেখিকা-নিধি ইসলাম,

লেখিকা-নিধি ইসলাম,

শীতল রাতের অন্ধকারে একটুখানি উষ্ণতার খোঁজে আমার মনের দরজা খুলে জ্যামিতির জটিল অঙ্কের
উপপাদ্য এঁকে যাও আনমনা উদাসী স্বপ্নিল চোখে জিওমেট্টি ত্রিকোণমিতির সহজ সরল সূত্রে
লণ্ডভণ্ড করে যাও নানান জটিলতর প্রশ্নবানে।

আজকে যে আর পাবে না তুমি রক্তমাংসের মানবীর অতৃপ্ত গন্ধ
অবশিষ্ট যার রয়েছে শুধু মৃত লাশের ভোটকা গন্ধ।

আমি যে আজ বাতাবিলেবু নয়তো বুনো জংলি ফুলের মালা
আমাকে বুকে আঁকতে কি পারবে দ্রাঘিমাংশ অক্ষাংশ রেখা
সময়ের জমানো ক্লেদ ধুয়ে কাটাছেঁড়া একতাল মাংসের
অনুগল্প লিখো জীবনের প্রথম পৃষ্ঠায়।

স্বার্থের দুনিয়ায় ঘাত অভিঘাতে
নিজের রক্ত নিজেই খেয়ে যাই নিঃশব্দ চুপিসারে
মস্তিষ্কের রক্তনালী ফেটে দুচোখের পাতায় পাতায় কুয়াশার চাদরে ঢেকে
পাইনি পরিত্রাণ লসাগু গসাগুর জটিল তত্ত্বে।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি