বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

৩৭ বছরের নারীকে বিয়ে করলেন ৯০ বছর প্রবীণ আইনজীবী

কুমিল্লায় ৯০ বছর বয়সে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন কুমিল্লার প্রবীণ আইনজীবী ইসমাইল, কনের নাম মিনোয়ারা আক্তার (৩৭), পাঁচ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়।

সোমবার বিকেলে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে হলে তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়, তবে তার দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী মাহমুদা বেগম ৭বছর আগে মারা যায়। প্রথম সংসারে পাঁচ ছেলে ও এক মেয়ে রয়েছে তার। তিনি কুমিল্লা আইনজীবী সমিতির ৫ বারের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি,

সোমবার সকালে নগরীর দেশালিপট্টিতে প্রায় অর্ধশত বরযাত্রী নিয়ে কনের বাড়ি যান তিনি, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, দাওয়াত পেয়েছি তবে যেতে পারিনি।

ইসমাইল হোসেনের বড় ছেলে অ্যাড. মোহাম্মদ ইসহাক সিদ্দিকী জানান, আমি আগে জানতাম না। তবে আব্বু বিয়ে করে আমাকে ফোন করেছেন। পরে আমি গিয়ে তাদের দু’জনকে বাসায় তুলে আনি।

ইসমাইল জানান, আল্লাহ সকলের জন্যই জোড়া বানিয়ে রেখেছেন। আমি ও আমার স্ত্রী দু’জনেই খুশি। দাম্পত্য জীবনে সকলের দোয়া চেয়েছেন তিনি।

ইন্দোবাংলা/এন. এম

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি