বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

পাবনার বেড়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত ১, আহত ১০ জন

জাহিদুল ইসলাম নিক্কন:পাবনার বেড়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।বিদেশে লোক পাঠানোর কথা বলে নেওয়া টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তোতা ব্যাপারী (৬০) নামের ১জন নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়,শুক্রবার (৭ জানুয়ারি) সকাল নয়টার দিকে উপজেলার চর সাফুল্লা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত তোতা ওই গ্রামের মৃত আহেজ ব্যাপারীর ছেলে, আহতরা হলেন- আব্দুল আজিজ, রুশনাই খাতুন, জিয়া ব্যাপারী, বছির উদ্দিন, মজিবর রহমান, আরিফ হোসেন, রমজান আলী।বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, দেড় বছর আগে এই গ্রামের শফিকুল ইসলামের মাধ্যমে নিহত তোতা মিয়ার ছেলে আখের আলী সৌদি আরব যান। সেখানে কয়েক মাস থাকার পরে শফিকুল সেখানে থেকে গেলেও আখের আলী থাকতে না পেরে দেশে ফিরে আসেন। দেশে এসে আখের আলী শফিকুলের পরিবারের কাছে তাকে বিদেশে পাঠানোর টাকা ফেরত চান। এ নিয়ে র্দীঘদিন ধরেই উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল।শুক্রবার সকালে উভয় পরিবারের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায় সংঘর্ষ বেধেঁ যায়। সংঘর্ষে উভয় পক্ষের ১১ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তোতা মিয়াকে ডাক্তার মৃত ঘোষনা করে চিকিৎসক।তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতারে উদ্দেশ্যে অভিযানে নেমেছে পুলিশ বলে জানা যায়।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি