বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার

জাহিদুল ইসলাম নিক্কন: মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতায় আইজিপির নেতৃত্বে দেশের প্রতি থানায় একটি করে দরিদ্রের ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন,পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম বিপিএম। আজ দুপুরে পৌর এলাকার অরোনকোলা আমিন পাড়ার হতদরিদ্র মামুন শেখকে দেওয়া ঘর নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের সভাপতিত্বে ঈশ্বরদী পৌর মেয়র ইসাহক আলী মালিথা,অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, জমিদাতা পৌর কাউন্সিলর আবুল হাসেম, ওসি তদন্ত হাদিউল ইসলাম,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না,পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম পারভেজ, পুলিশ পরিদর্শক পারভেজ শেখ, পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম সহ কাউন্সিলরবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা নির্মানাধীন ঘরের উদ্বোধন শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি