বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

রাজধানীতে বাসায় ঢুকে হামলা, আহত ৩

রাজধানীর তেজগাঁওয়ে একটি বাসায় প্রবেশ করে তিনজনকে আহত করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোররাতে আরজতপাড়া এলাকার একটি ছয়তলা বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।আহত তিনজন হলেন রাজেশ, রঞ্জন ও বিপাশা। তাঁরা একই পরিবারের সদস্য।

তাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা।ঘটনার পর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ওই তিনজন আহত হয়েছেন।

তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।ভুক্তভোগী ও তাঁদের স্বজনদের বরাত দিয়ে হাসপাতাল ও পুলিশ সূত্র জানিয়েছে, আজ ভোররাতে ওই বাড়িটির দ্বিতীয় তলায় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত প্রবেশ করে। দুর্বৃত্তরা একপর্যায়ে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিনজনকে আহত করে চলে যায়।

এ ঘটনায় কোনো মালামাল খোয়া যাওয়ার তথ্য এখন পর্যন্ত মেলেনি।পুলিশ জানায়, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন। তাঁরা ঘটনা ও দুর্বৃত্তদের সম্ভাব্য উদ্দেশ্য খতিয়ে দেখছেন। আলামত সংগ্রহ করা  হচ্ছে।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি