বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

বরিশালের উজিরপুর পৌরসভায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে দুই যুবককে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।গত মঙ্গলবার রাত ৯ টায় পৌরসভার মাহার গ্রামের বাবুল হাওলাদারের বাড়ীর সামনে মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান উজিরপুর মডেল থানা পুলিশ।

উপ-পরিদর্শক কামাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে মাহার গ্রামের নুরুল হক ঢালীর ছেলে মোঃ মাসুম বিল্লাহ (২৪) ও পরমানন্দসাহা গ্রামের বাবুল রাড়ীর ছেলে রানা রাড়ী(২২) কে ৬৭৫ গ্রাম গাঁজা ও ৮০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় উজিরপুর মডেল থানায় উপ- পরিদর্শক কামাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাসুম বিল্লাহ ও রানা রাড়ীকে আসামী করে মামলা দায়ের করেছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, আসামীদেরকে গ্রেফতার করে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি