বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

কঠোর লকডাউনের প্রথম দুই দিনে নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা ও রাস্তায় বের হওয়ায় ৫২৮ জনের বিরুদ্ধে মামলা দিয়ে দুই লাখ ২১ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

তারিখঃ ০৩/০৭/২০২১ ইং কঠোর লকডাউনের প্রথম দুই দিনে নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা ও রাস্তায় বের হওয়ায় ৫২৮ জনের বিরুদ্ধে মামলা দিয়ে দুই লাখ ২১ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জেলার পাঁচ উপজেলার বিভিন্ন পয়েন্টে ১৬ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনারসহ (ভূমি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গত দুই দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এতে ৫২৮টি মামলায় দুই লাখ ২১ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে লালমনিরহাট জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, শুক্রবার জেলায় নতুন করে ১২ জন করোনা পজিটিভ হন। এসময় মারা গেছেন একজন। জেলায় এ পর্যন্ত এক হাজার ৫৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ২৩১ জন এবং মারা গেছেন ২৮ জন।

রংপুর প্রতিনিধিঃ আছাদুল্লাহ্ হাবীব

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি