বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

দেশে সর্বোচ মৃত্যুর রেকর্ড: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪৩ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও  মারা গেছেন ১৪৩ জন। এখন পর্যন্ত এটিই দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে সর্বমোট মারা গেছেন ১৪ হাজার ৬৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় আরও ৮৩০১ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত নয় লাখ ২১ হাজার ৫৫৯ জন।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩২ হাজার ৯২৪টি নমুনা পরীক্ষা করে আরও আট হাজার ৩০১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫ দশমিক ৯০ শতাংশ। এর আগে গতকাল শনাক্তের হার ছিল ২৫ দশমিক ১৩ শতাংশ ও গত পরশু ছিল ২৩ দশমিক ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চার হাজার ৬৬৩ জন। মোট সুস্থ হয়েছেন আট লাখ ২০ হাজার ৯১৩ জন।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি