বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

প্রখ্যাত সাংবাদিক রাশীদ উন নবি বাবুর মরদেহে বগুড়া প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ প্রখ্যাত সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য জনাব রাশীদ উন নবী বাবুর মৃত্যুতে তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন বগুড়া প্রেসক্লাব নেতৃবৃন্দ।

৯ জুলাই বৃহস্পতিবার বেলা ১২ টার সময় প্রখ্যাত সাংবাদিক রাশীদ উন নবির বাবুর মালতি নগরস্হ বাসায় গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন বগুড়া জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আরিফ রেহমান।

এ সময় উপস্হিত ছিলেন সহ-সভাপতি এস এম কাওসার, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজু, ক্রিড়া সম্পাদক ইলিয়াস আলী, সাহিত্য সম্পাদক মেহেরুন সুজন, সদস্য মতিউল ইসলাম সাদি, মোহন আখন্দ সহ নেতৃবৃন্দ।

উল্লেখ্য গত (বুধবার) রাত ৮ টা ৩৫ মিনিটের সময় পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

রাশীদ উন নবি বাবু ৪৫ বছরের সাংবাদিকতার বর্নাঢ্য জীবনে দৈনিক আমার দেশ,দৈনিক বাংলা, বাংলার বাণী,দেশ বাংলা,আজকের কাগজ, ইত্তেফাক,সমকাল,যুগান্তর,এনটিভি, চ্যানেল ওয়ান,ইনকিলাব ও সাপ্তাহিক পূর্নিমায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি দৈনিক সকালের খবরের সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি প্রকাশিতব্য দৈনিক আমার দিনে সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি