বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

বগুড়া জেলা প্রশাসক হিসেবে জিয়াউল হকের যোগদান

নিউজ ডেস্কঃ বগুড়ায় নতুন জেলা প্রশাসক (ডিসি) মোঃ জিয়াউল হক দায়িত্বভার গ্রহণ করেছেন। রোববার সকালে তিনি তাঁর কর্মস্থলে গিয়ে দায়িত্বভার গ্রহণ করেন বলে জানিয়েছেন বগুড়ার এনডিসি মোঃ জহুরুল ইসলাম। এর আগে গত ২৫ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারি সচিব শেখ রাসেল হাসান এর স্বাক্ষরিত নতুন ডিসি নিয়োগ দিয়ে আদেশ জারি করে জন প্রশাসন মন্ত্রণালয়। নতুন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক সকালে তাঁর কার্যালয়ে এসে পৌঁছালে অতিরিক্ত জেলা প্রশাসকগণসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে স্বাগত জানান। বগুড়ায় ২০১৮ সালের ৯ অক্টোবর থেকে জেলা প্রশাসক হিসেবে কর্মরত ফয়েজ আহাম্মদ গত ৫ জুন যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পান। তার পর বিসিএস ২২তম ব্যাচের কর্মকর্তা মোঃ জিয়াউল হককে গত ৯ জুলাই বগুড়া জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বগুড়ায় জেলা প্রশাসক হিসেবে নিয়োগের আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বগুড়ার সাবেক ডিসি ফয়েজ আহাম্মদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সদস্য হিসেবে পদন্নোতি পেয়েছেন। রোববার ৪ জুলাই তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি