বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

বগুড়া সোনাতলায় মারপিটে এক যুবক খুন

ময়না টিভি সংবাদাতাঃ বগুড়ার সোনাতলা উপজেলায় বিদ্যুতের সোলার প্যানেল বসানোর স্থান নিয়ে দু’পক্ষের বিরোধে মারপিটে আবু রায়হান(২০) নামে এক যুবক খুন হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সে মারা যায়।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, উপজেলার চরপুর্ব সুজাইতপুর গ্রামে বিদ্যুতের সোলার প্যানেল বসানোর স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ বাঁধে। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। মঙ্গলবার রাতে দু’পক্ষের মধ্যে মারপিটে ওই এলাকার মিজানুর রহমানের ছেলে রায়হান গুরুতর আহত হয়। পরে তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ ফাঁড়ির এসআই আজিজ মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন লাশ ময়না তদন্ত শেষে তার আত্ময়ি স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি