বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সরকারি জরুরি হটলাইন

সরকারি তথ্য ও সেবা-৩৩৩, জরুরি সেবা-৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে-১০৯, দুদক-১০৬, দুর্যোগের আগাম বার্তা-১০৯০, শিশুর সহায়তায় ফোন-১০৯৮, ভূমির সেবা পেতে...অভিযোগ জানাতে-১৬১২২, ই-জিপি জরুরি হেল্পলাইন-১৬৫৭৫, নৌপরিবহনের হেল্পলাইন-১৬১১৩। তথ্য সুত্র : পিআইডি

সৌদিআরবে করোনায় গত ২৪ ঘন্টায় মৃতঃ ৩২ জন

নিউজ ডেস্কঃ সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯৭৫ জন করোনারোগী শনাক্ত হয়েছে। ফলে দেশটিতে সর্বমোট আক্রান্তের সংখ্যা মোট ৯৩ হাজার ১৫৭ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩২ জন। এ নিয়ে করোনায় দেশটিতে মৃতের সংখ্যা মোট ৬১১ জন। নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৮০৬ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৯৬৫ জন।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বর্তমানে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে চিকিৎসাধীন আছেন ২৩ হাজার ৫৮১ জন। আশঙ্কাজনক অবস্থায় আছেন এক হাজার ৩৮১ জন।
দেশটিতে গত কয়েকদিন আগে আক্রান্তের সংখ্যা কিছু কমলেও আবার আক্রান্তের    সংখ্যা ধীরে ধীরে বাড়ছে এবং এ ভাইরাসজনিত কারণে দৈনিক মৃত্যুর সংখ্যাও আগের থেকে বেড়েছে।
গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে করোনাভাইরাসের প্রকোপে। চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ৮৫ হাজারের বেশি।
মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিন লাখ ৮৮ হাজার। তবে ২৮ লাখ ২০ হাজারের বেশি রুগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

সংবাদ শেয়ার করুন

সতর্ক বার্তা

আমরা নিজস্ব সংবাদ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। -ইন্দোবাংলা টীম।

করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা

© banglarmukhnews24.com সকল অধিকার সংরক্ষিত ২০২৬।
কারিগরি সহায়তায়: অল আইটি বিডি